× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

৬ বিএনপি নেতা বহিষ্কার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: দলের বিভিন্ন পর্যায়ের ছয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এই ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজশাহী জেলার চারঘাট পৌর বিএনপির সভাপতি মো. কামরুদ্দিন সরদার, রাজশাহী জেলার আড়ানী পৌর বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মাস্টার, নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম চৌধুরী এবং টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন সজীব।


এ ক্যটাগরির আরো খবর..