× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যাবো -ধর্ম প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২১ সদস্যের নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে আজ ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবন দিয়ে আমাদের এদেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল ধর্ম নিরপেক্ষতা- যা পরবর্তিতে বাংলাদেশের সংবিধানে মুলনীতি হিসেবে অন্তর্ভুক্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আমরা জীবন দিয়ে হলেও সকল ধর্মের অনুসারীদের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যাবো।

প্রতিমন্ত্রী এ সময় নবগঠিত কমিটির সদস্যদের হিন্দু সম্প্রদায়ের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১৪/০১/২০২০ তারিখের ১৬.০০.০০০০.০০৪.১৮.২০৬.১৯-২২ নম্বর প্রজ্ঞাপন  মোতাবেক ৩ বছর  মেয়াদী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ। ট্রাস্টি বোর্ডের ২ জন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন সংসদ সদস্য শ্রী নারায়ন চন্দ্র চন্দ ও শ্রী মনোরঞ্জন শীল গোপাল  এবং পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: নূরুল ইসলাম এ বোর্ডের সদস্য।


এ ক্যটাগরির আরো খবর..