× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ধামইরহাটে মানবসেবা সংগঠনের উদ্যোগে অক্ষর জ্ঞান পেল ৩৭ নিরক্ষর মানুষ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ ধামইরহাটে “মানবসেবা” সংগঠন উদ্যোগে মানবসেবা নিরক্ষরমুক্ত পাঠশালায় দেড় মাস পড়ালেখা করে ৩৭ জন বয়স্ক নারী- পরুষ অক্ষর জ্ঞান অর্জন করেছে।

উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে বয়স্ক নারী পূরুষের সুবিধা মত অবসর সময় বিকেল ৪টা থেকে ৫টা প্রতিদিন ৩৭ জন নিরক্ষর ব্যক্তি কে পড়া-লেখা শেখানো হয়। মানবসেবা সংগঠনের সভাপতি মোঃ রাসেল মাহমুদ ও তার সহকর্মী মাহফুজ, আবু কাহার জোনায়েদ, তারিকুল ইসলাম, নাইম হোসেন সেচ্ছাশ্রমের ভিত্তিতে পাঠদান করে অক্ষর জ্ঞান প্রদান করেন।

বয়স্ক শিক্ষরর্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা, কলম ও ফলজ চারা বিতরন করা হয়। গত ২৯শে নভেম্বর ২০১৯ শিক্ষা কার্যক্রম শুরু করে ১৬ জানুয়ারি ২০২০ ১ম পর্বের সমাপনি অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহট পল্লী বিদ্যুৎ এলাকার সাবেক পরিচালক প্রভাষক মো. মিজানুর রহমান, ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক মোঃ নজরুল ইসলাম, মানবসেবা সংগঠনের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, আবু কাহার জোনায়েদ, মাসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। “মানবসেবা” সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রাসেল মাহমুদ জানান, সে¦চ্ছা শ্রমের ভিত্তিতে অসহায় নিরক্ষর মানুষের মাঝে জ্ঞানে আলো কার্যক্রম অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..