× Banner
সর্বশেষ
বছিলা লঞ্চঘাট ও শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস,লঞ্চ চলাচলের সময়সূচি ঘোষণা জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি

রসিকের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুর সিটি কর্পোরেশন (রসিক) সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি  অর্থায়নে ১১ কোটি  টাকা ব্যয়ে দুটি রাস্তা ও একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে । রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের  ২৬, ২৭ ও ৩০ নং ওয়ার্ডের শাপলা চত্বর হইতে বাবু পাড়া রেলগেট ও লিংক ষ্টেশন পর্যন্ত রাস্তার দুই’ধারে ৫৫০ মিটার । এবং দহিগঞ্জ মসজিদ হতে শ্যামা সুন্দরী ক্যানেল ব্রীজ ৩৫০ মিটার ও ভায়া তিনমাথা ১০২০মিটার ও মন্ডল পাড়া ব্রীজ থেকে জিএল রায়রোড পর্যন্ত ৭৭৫ মিটার পর্যন্ত  ড্রেনের  পাকাকরন কাজের  উদ্বোধন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর আকরাম হোসেন , কাউন্সিলর এম এ রাজ্জাক মন্ডল,কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা কালাম, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার  শফিকুল ইসলাম মিঠু  প্রমুখ । পরে তিনি অসুস্থ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল কাশেম কে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে দেখতে যান ।  এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, গোলাম করীর কাজল,শফিকুল ইসলাম দুলাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..