× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে জেলা নজরুল একাডেমির আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যায় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা নজরুল একাডেমির সভাপতি ড. গাজী রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিন্টু রহমান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাঃ সাইদুর রহমান। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শামস্ আল্দীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নজরুল একাডেমিরর সাধারণ সম্পাদক আব্দুল মজিদ । এর আগে মেহেরপুর জেলা নজরুল একাডেমির আয়োজনে ভারত থেকে আসা শিল্পীদের সংবর্ধনা প্রদান কর হয় ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা নজরুল একাডেমীর আয়োজনে বাংলাদেশ-ভারত নজরুল সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল সোমবার বিকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কে হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে নজরুল একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিন্টু রহমান,নজরুল একাডেমির মেহেরপুর জেলা শাখার সভাপতি ডঃ গাজী রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডঃ মোহাঃ সাইদুর রহমান, নজরুল একাডেমির জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর শামস আল দীন, মেহেরপুর জেলা শাখার সদস্য আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..