× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

পাকিস্তানের পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায় বাতিল ঘোষণা করেছেন দেশটির হাইকোর্ট। যে বিশেষ আদালত গঠন করা হয়েছিল সেটিকেও অসাংবিধানিক বলে জানিয়েছেন আদালত।

আজ সোমবার (১৩ জানুয়ারি) পাকিস্তানের হাইকোর্ট এ রায় ঘোষণা দেন। রায়ের পর আইনজীবীরা জানান, হাইকোর্টে দেয়া আজকের রায়ের পর জেনারেল মোশাররফ ‘মুক্ত’ বলে গণ্য হবেন। গত ১৭ ডিসেম্বর দেশটির বিশেষ আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এরপর পারভেজ মোশাররফ তার বিচারে ওই বিশেষ আদালত গঠনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন। সে আবেদনের শুনানি নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

সরকারপক্ষের আইনজীবী ইশতিয়াক এ খান এএফপিকে বলেন, রায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বিশেষ আদালত গঠন ও প্রসিকিউশন টিম গঠনের পুরো প্রক্রিয়াকেই অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। ফলে ওই আদালতের ঘোষণা করা রায়ের কোনও মূল্য থাকে না। এতে করে মোশাররফের বিরুদ্ধে আর কোনও রায় নেই। পারভেজ মোশাররফের আইনজীবী আজহার সিদ্দিকি জানিয়েছেন,  যে রায় ঘোষণা করা হয়েছিল হাইকোর্ট সে রায়কে বাতিল করে দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..