× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ

বড় পতনের শেষ হয়েছে শেয়ারবাজারে, ৩০টি লেনদেনের অংশ নিয়েছে ব্যাংক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ শেয়ারবাজারের মঙ্গলবার বড় পতনে শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতে শেয়ার দর কমেছে ৭৩ শতাংশ প্রতিষ্ঠানের।

ডিএসই সূত্রে জানা যায়, ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নিয়েছে। ব্যাংকগুলোর মধ্যে ৩টির বা ১০ শতাংশের শেয়ার দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২২টির বা ৭৩ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫টির বা ১৭ শতাংশ ব্যাংকের। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ২ টাকা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১.৮০ টাকা কমেছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৭০ টাকা করে কমেছে আল আরাফাহ ইসলামী ও পূবালী ব্যাংকের।

এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ০.৬০ টাকা; ব্যাংক এশিয়া ও সিটি ব্যাংকের ০.৪০ টাকা করে; ঢাকা, প্রিমিয়ার, প্রাইম, স্যোসাল ইসলামী, স্ট্যান্ডার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ০.৩০ টাকা করে; ট্রাস্ট, মার্কেন্টাইল, যমুনা, ইসলামী ও এক্সিম ব্যাংকের ০.২০ টাকা করে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, সাউথইস্ট ও উত্তরা ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।

শেয়ার দর সর্বোচ্চ ০.৩০ টাকা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের। এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংকের ০.২০ টাকা ও ওয়ান ব্যাংকের শেষয়ার দর ০.১০ টাকা বেড়েছে। ৫টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে- রূপালী, এনসিসি, ন্যাশনাল, ইস্টার্ন ও এবি ব্যাংক।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানো প্রস্তাব করেছে। জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার প্রস্তাব করেছে। অনুমোদিত মূলধন বাড়ানোর প্রস্তাব শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..