× Banner
সর্বশেষ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা: ভারতের অবস্থান ও রাজনৈতিক মহলে নতুন জল্পনা চট্টগ্রাম ছাড়া বাকি সব বোর্ডে পরীক্ষা যথাসময়ে, প্রশ্ন ভুলের জন্য মিলবে পূর্ণ নম্বর দেশের ৫ অঞ্চলে সতর্কতা সংকেত, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা আজ বুধবার (১৫ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ জুলাই  বুধবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মাস্টারমাইন্ড দে লা ফুয়েন্তের ট্যাকটিক্সে কুপোকাত ফ্রান্স: দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের জোরালো সহযোগিতার আহ্বান এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার

গোল্ডেন বল পেল সুয়ারেজ

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: একাই হ্যাটট্রিক করে গুয়াংজু এভারগ্র্যান্ডকে হারিয়ে বার্সেলোনাকে ক্লাব বিশ্বকাপের ফাইনালের মঞ্চে নিয়ে আসেন লুইস সুয়ারেজ।

রোববার জাপানের ইয়োকোহামাতে রিভার প্লেটের বিপক্ষে ফাইনালেও স্বরূপে দেখা গেছে সুয়ারেজকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে জোড়া গোল করে ক্লাব বিশ্বকাপে বার্সেলোনাকে ইতিহাস গড়তে সাহায্য করেন এই উরগুইয়ান। জোড়া গোলের ফলে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল নিয়ে এবার টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

টুর্নামেন্ট সেরা হওয়ায় ফিফা ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল পুরস্কার উঠে সুয়ারেজের হাতে। এর আগে টুর্নামেন্ট সেরা এই পুরস্কার জেতেন ফ্রাঙ্ক রিবেরি, সার্জিও রামোস এবং ওয়েন রুনির মতো খেলোয়াড়রা।

এদিকে বার্সেলোনার সর্বোচ্চ ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপায় অবদান ছিল দলটির প্রাণ ভোমরা  লিওনেল মেসির। এর আগে ২০০৯ এবং ২০১১ সালে ক্লাবটিকে শিরোপা জেতাতে সাহায্য করেছেন আর্জেন্টাইন এই তারকা। দারুণ পারফর্মের জন্য তিনি ক্লাব বিশ্বকাপের সিলভার বল এবং অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা জেতেন ব্রোঞ্জ বলের পুরস্কার।


এ ক্যটাগরির আরো খবর..