× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড গড়ল বার্সেলোনা

admin
হালনাগাদ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: মেসি-নেইমারের খেলা নিয়ে শঙ্কা ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে রোববার মাঠে নামেন তারা দুজন। সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ। মেসি-নেইমার আর সুয়ারেজের পারফরম্যান্সে  ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় নিশ্চিত করেছে বার্সেলোনা।

পাশাপাশি সবচেয়ে বেশি ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের রেকর্ড গড়েছে স্প্যানিশ ক্লাবটি।  প্রথম কোনো ক্লাব হিসেবে ৩বার এই শিরোপা জিতল বার্সেলোনা। এর আগে ২০০৯ ও ২০১১ সালে দুবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল কাতালানরা।

জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে রোববার ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় বার্সা। এ সময় বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন মেসি। কিন্তু তাকে ঘিরে ধরে কয়েকজন খেলোয়াড়। সুযোগ বুঝে বল ডান দিকে বাড়িয়ে দেন মেসি। সেখান থেকে বল পেয়ে যান ডি বক্সের মধ্যে থাকা নেইমার। তিনি বাড়িয়ে দেন মেসির উদ্দেশ্যে। আর মেসি গোল করতে ভুল করেননি (১-০)।  প্রথমার্ধে অবশ্য এই একটি গোলই করতে পারে লুইস এনরিকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পান আগের ম্যাচে হ্যাটট্রিককারী লুইস সুয়ারেজ।  মাঝমাঠ থেকে বল পেয়ে যান সুয়ারেজ। এরপর বল নিয়ে বিদুৎবেগে ছুটে যান রিভার প্লেটের গোলপোস্টের দিকে।  ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন। সেটা রিভার প্লেটের গোলরক্ষক বাম পা দিয়ে ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হন (২-০)।

৬৮ মিনিটে নেইমারের বাড়িয়ে দেওয়া বলে দারুণ হেড দিয়ে জালে জড়ান সুয়ারেজ।  তার জোড়া গোল পূর্ণ হওয়ার পাশাপাশি বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।  এরপর অবশ্য আর কোনো গোল হয়নি।  তবে সেমিফাইনাল ম্যাচে হ্যাটট্রিক আর ফাইনাল ম্যাচে জোড়া গোল করার সুবাদে ফিফা ক্লাব বিশ্বকাপের দুই ম্যাচে ৫ গোল করার কৃতিত্ব দেখান সুয়ারেজ।

ফাইনালে নেইমার গোল না পেলেও মেসি ও সুয়ারেজের গোলে সহায়তা করেন তিনি। সর্বপরি বার্সেলোনা ত্রয়ীর (মেসি-সুয়ারেজ-নেইমার) পারফরম্যান্সে ক্লাব বিশ্বকাপের শিরোপা শোকেসে তুলেছে কাতালানরা।


এ ক্যটাগরির আরো খবর..