× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

“সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু কর্নার স্বাস্থ্য সহায়তা কেন্দ্র চালু হচ্ছে” -স্বাস্থ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

“বঙ্গবন্ধু জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের গুরুত্বপূর্ণ সকল হাসপাতালে মানুষের স্বাস্থ্য ও তথ্য সহায়তা নিশ্চিত করতে আলাদা করে একটি বঙ্গবন্ধু কর্নার নামে হেলপ সেন্টার চালু করা হবে। এর পাশাপাশি দেশের সকল সরকারি ক্লিনিক, হাসপাতালে প্রায় ২০ হাজার গাছও লাগানো হবে।” বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি ।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি।

সভায় প্রাথমিকভাবে প্রতিটি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে অন্তত একটি করে দীর্ঘজীবী গাছ রোপন, পরিচ্ছন্ন হাসপাতাল কর্মসূচি গ্রহণ, প্রত্যেক হাসপতালে স্বাস্থ্য সহায়তার জন্য হেলপ ডেস্ক স্থাপন, ঢাকায় ৫টি বড় হাসপাতালে সমন্বিত জরুরি বিভাগ চালুকরণ এবং বিভাগীয় হাসপাতাল ও দেশের বৃহত্তর হাসপাতালগুলোর প্রতিটিতে কিডনি, ডায়ালাইসিস চালু করতে উদ্যোগের ব্যাপারে সভায় একাত্মতা ঘোষণা করা হয়। পাশাপাশি দেশের ৮টি বিভাগে শিশুদের জন্য বিনামূল্যে ইনস্যুলিন প্রদান করার ব্যাপারেও উদ্যোগ নেয়া হবে বলে সভায় জানানো হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সুপ্রিয় কুমার কুন্ডু, মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য বিভাগের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..