× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

প্রকৃতি সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে স্ব স্ব অবস্থানে থেকে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

তিনি বলেন, নিবিড় সবুজের এই দেশ মানবসৃষ্ট বিভিন্ন কারণে আজ ধীরে ধীরে তার সজীবতা হারিয়ে মলিন হয়ে পড়েছে। প্রকৃতি ও জীবনের সুস্থতার জন্য মলিন প্রকৃতিতে প্রাণের সঞ্চার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

মন্ত্রী আজ ঢাকায় চ্যানেল আই চেতনা চত্বরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন – চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদান অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রকৃতি ও জীবনের বন্ধন অটুট রাখায় বিশেষ অবদানের জন্য এ বছর সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অভ্‌ দ্য প্যারালাইজড (সি আর পি) এর প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলরকে প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৯ প্রদান করার ঘটনায় আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি সুদূর ইংল্যান্ড থেকে এদেশে এসে পক্ষাঘাতগ্রস্তদের সেবা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও নীরবে কাজ করে যাচ্ছেন।

এই মহিয়সী নারীর মতো বাংলার ১৬ কোটি মানুষ যদি প্রকৃতি সংরক্ষণে সচেতন হতো তবে আমরা সেই সবুজ শ্যামল বাংলা ফিরে পেতাম। মন্ত্রী এ সময় ইটভাটা, শিল্প কারখানা এবং যানবাহনের মালিকদের পরিবেশ দূষণ রোধে কাজ করার আহ্বান জানান। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী; প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ; ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।

#


এ ক্যটাগরির আরো খবর..