× Banner
সর্বশেষ
দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব

পূর্বাচল প্রকল্পের জন্য প্রাপ্ত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জুরি ২০১৯ প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

আজ মন্ত্রী সভার বৈঠকের শুরুতে মাননীয় গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী জনাব রেজাউল করিম এবং গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের সচিব, জনাব শহীদ উল্লা খন্দকারকে বর্ণিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য প্রাপ্ত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জুরি ২০১৯ এবং তৎসংশ্লিষ্ট সনদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেন। ২০১৯ সালের জন্য ঘোষিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প। গত ২৩ নভেম্বর হংকংয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে রাজউককে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গত ৩০ আগস্ট রাজউককে চিঠি দিয়েছিল এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের প্রেসিডেন্ট। জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট, এশিয়ান হেবিটেট সোসাইটি, এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটি এবং ফুকুওকা এশিয়ান আরবান রিসার্স সোসাইটি যৌথভাবে প্রতিবছর এ পুরস্কারটি প্রদান করে।

এবার জাপানের ফুকুওকা শহরে গত ২০ আগস্ট প্রতিযোগিতার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৩৬টি আবাসন প্রকল্প যাচাই বাছাই করে জুরি বোর্ড পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরস্কারটি দেওয়ার জন্য নির্বাচিত করে। পূর্বাচল নতুন শহর প্রকল্পকে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড ২০১৯ প্রদানের ক্ষেত্রে প্রকল্পের সুপরিকল্পিত প্লট বিন্যাস, পরিকল্পিত অবকাঠামোগত (রাস্তা, ব্রিজ, লেক) উন্নয়ন চিত্র, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নচিত্র, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বনভূমি সংরক্ষন, বৃক্ষরোপন ও পার্ক, খেলার মাঠসহ উন্মুক্ত স্থানসমূহ এবং সর্বোপরি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পিত উন্নয়নের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে নির্মিতব্য থ্রি এল (ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগাছি) আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নম্বর সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ প্রদর্শনী কেন্দ্র এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক জুমবাংলাকে বলেন, ‘এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সমন্বিত কাজের একটা অনন্য স্বীকৃতি।’

রাজধানী ঢাকার ড্যাপ এলাকাভুক্ত ঢাকা জেলার খিলক্ষেত থানার ১৫০ একর, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ১৫০০ একর এবং নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ৪৫৭৭.৩৬ একরসহ সর্বোমোট ৬২২৭.৩৬ একর অধিগ্রহণকৃত জমি নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি রাজউক বাস্তবায়ন করছে।

রাজধানী ঢাকায় জনসংখ্যার চাপ হ্রাস ও আবাসন সমস্যা লাঘবের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর হিসেবে পূর্বাচল নতুন শহরটি গড়ে উঠছে। প্রকল্পটির আওতায় কুড়িল-পূর্বাচল লিংক রোড নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে পূর্ব ও উত্তরাঞ্চলের জেলাসমূহের সাথে রাজধানীর দ্রুত ও সহজ যোগাযোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..