× Banner
সর্বশেষ
পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা বৃষ্টিতে পানিবন্দি ভোলার কয়েক হাজার মানুষ তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন নির্মাণ কারখানা – প্রতিমন্ত্রী শাহে আলম দেশের সব সরকারি ক্রয়ে বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন করা হবে – পরিকল্পনা প্রতিমন্ত্রী নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ

পায়ের গোড়ালি ফাটলে যা করবেন

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

 

স্বাস্থ্য ডেস্ক: শীতের সময়টার অন্যতম একটি সমস্যা পায়ের গোড়ালি ফাটা।

বাড়তি যত্ন না নিলে এ সময়টায় পায়ের গোড়ালি ফাটার সমস্যা দেখা দেয়। তাই জেনে নিন পায়ের গোড়ালির যত্নের কিছু উপায়।

 

* হালকা গরম পানিতে পেট্রোলিয়াম জেলি ও সামান্য লবন মেশান। সেই পানিতে কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন।

 

* গোসলের সময় কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ক্রাবার দিয়ে গোড়ালির ফাটা অংশ ঘষুন। এতে পায়ের গোড়ালির মরা কোষ ঝরে পড়বে। এরপর পেট্রোলিয়াম জেল লাগান।

 

* কিংবা পেট্রোলিয়াম জেলের পরিবর্তে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ বানিয়ে, সেটি নিয়মিত গোড়ালিতে লাগান। এতে পা ফাটার হাত থেকে দ্রুত রেহাই মিলবে ।

 

* ত্বক শুষ্ক হয়ে গেলেই পা ফাটার সমস্যা দেখা যায়। ত্বককে পুষ্টি জোগাতে খাদ্য তালিকায় রাখুন দই, দুধ, সবজি ও ফল।

 

* শাকসবজির রসও গোড়ালির ফাটা রুখতে কার্যকরী। ফাটা জায়গায় সবজির রস লাগান। না শুকানো পর্যন্ত রেখে দিন। শুকিয়ে গেলেই ধুয়ে ফেলুন।

 

* মোজা ছাড়া জুতা পড়বেন না। সারাদিন ছোটাছুটিতে পায়ের গোড়ালিতে চাপ পড়ে এবং এতে গোড়ালি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ অনেকটা কমে যায় মোজা পড়লে।


এ ক্যটাগরির আরো খবর..