× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ধামইরহাটে লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপনে সাংসদ-জেলা প্রশাসকসহ গুনিজনদের মিলনমেলা

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের অবস্থিত লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের ১শত বছর পূর্তি উপলক্ষ্যে গুনিজনদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯২০ সালে মরহুম আশরাফ উদ্দিন মন্ডল, খিদির সাই, রহিম উদ্দীন মন্ডল ও শামসুদ্দীন মন্ডল গং এর অর্থায়নে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি এক সময় নওগাঁ জেলা কেডি স্কুলের সাথে প্রতিযোগিতা করতো বলে স্বাগত বক্তব্যে ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল বিষয়টি উল্লেখ্য করেন।

আজ ২৮ ডিসেম্বর দিনব্যাপী অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজিপুর পৌরসভার সাবেক মেয়র আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

এ সময় নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার রাশিদুল হক, পতœীতলা উপজেলা চেয়ারম্যা, আ. গাফফার, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ওসি শামীম হাসান সরদার, পতœীতলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. খালেক চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, কৃতি শিক্ষার্থী প্রকৌশলী রমজান আলী, বেসরকারী টেলিভিশন ডিবিসির ক্যামেরা পার্সন আনিছুর রহমান, জেলা প্রতিনিধি একে সাজু, এনটিভি’র স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়, এস.এ টিভি’র জেলা প্রতিনিধি মামুনুর রশীদ বাবু, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, দি নিউজ প্রতিনিধি ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসানসহ প্রবীন ও নবীন শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শত বছরের পুরোনো উচ্চ বিদ্যালয়টি দেখতে প্রাথমিকের মত উল্লেখ করে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।


এ ক্যটাগরির আরো খবর..