× Banner
সর্বশেষ
ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, অন্যায় করলে কঠোর ব্যবস্থা: হাটহাজারীতে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ

বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার স্থাপন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

বগুড়া প্রতিনিধি: বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিময় জীবন কাহিনী ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্যক জ্ঞান বর্তমান ও ভবিষ্যৎ প্রজম্মদের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বগুড়ার আদমদিঘী উপজেলার প্রাথমিক শিক্ষকরা। এ উপলক্ষে সরকারি নির্দেশনার ভিত্তিতে উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযুদ্ধ বুক কর্ণার স্থাপন করা হয়েছে।

এ দুটো কর্ণার থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে মৃৃত্যু পর্যন্ত তাঁকে নিয়ে রচিত বইয়ের সম্ভার থেকে উপজেলার কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানতে পারছে।

জানা যায়, প্রায় প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু বুক কর্ণার ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। সরকারি নির্দেশনার আলোকে প্রতিষ্ঠান প্রধানরা নিজস্ব অর্থায়নে এই দুটি কর্ণার স্থাপন করেছেন। আদমদীঘি উপজেলার সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস খালেদা খানম জানান, তাঁর প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ কর্ণারে রাখা ছবি এবং নানা প্রতিবেদন সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা।

এস এম আই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস খোরশেদা খানম জানান, কর্ণারগুলো দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা জানতে পারবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবি, ১৯৬৯ এর গণ অভ্যুথানের ইতিহাস। সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রানু, পিংকি, সুমনা, তামান্নাসহ একাধিক শিক্ষার্থী জানায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পেরে তারা গর্বিত। বঙ্গবন্ধু বুক কর্ণার হওয়ায় সহজেই স্বাধীনতা সংগ্রামের নানা বই পড়তে পারেন তারা।

এ ব্যাপারে আদমদীঘি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মকে সঠিক ধারণা দিতেই এ কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম দেওয়ান জানান, উপজেলার প্রায় প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এসব কর্ণার শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাঁকী ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এই দুটি কর্ণার স্থাপনের কাজ এগিয়ে চলছে।


এ ক্যটাগরির আরো খবর..