× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

লালমনিরহাটের উত্তরবাংলা কলেজে গান গেয়ে আসর মাতালেন সাবিনা ইয়াসমিন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

জয়কান্ত রায়, স্টাফ রিপোর্টার: লালমিনরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা বিশ্ববিদ্যালয়ে ছয় দিনব্যাপী ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপনের দ্বিতীয় দিনে গান গেয়ে আসর মাতালেন সাবিনা ইয়াসমিন।

গতকাল রাত সাড়ে ৮টায় উত্তরবাংলা বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠ প্রাঙ্গণে শুরু হবে এ সাংস্কৃতিক সন্ধ্যা। একই সঙ্গে মঞ্চে আরো ছিলেন সাবিনা ইয়াসমিনের সহকারী সংগীত শিল্পীরা। সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন উত্তরবাংলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড আবু শাহাদাত রুবেল।

অনুষ্ঠানে ৬ হাজার রেজিস্ট্রেশন কৃত শিক্ষার্থীরা সাবিনা ইয়াসমিনের সাংস্কৃতিক সন্ধ্যা ফ্রিতে দেখেছে। তবে বাইরের দর্শকদের কার্ড সংগ্রহ করতে হয়। সাবিনা ইয়াসমিন

এছাড়াও অনুষ্ঠানে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করলেন (গীতি চন্দ্রা মতি)। রংপুর অঞ্চলের ভাওইয়া গানসহ গ্রাম বাংলার নৃত্য পরিবেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলা প্রশাসক অ্যাডভোকেট মতিয়ার রহমান। উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ছয়দিনব্যাপী রজতজয়ন্তী উদযাপনে প্রতিদিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনী ও ভারতীয় শিল্পীদের বিভিন্ন পরিবেশনা।।


এ ক্যটাগরির আরো খবর..