× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

বিতর্কিতদের আগামী ঢাকা সি‌টি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

বিতর্কিতদের আগামী ঢাকা সি‌টি নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা বি‌ভিন্ন রকম অপক‌র্মে জ‌ড়িত তাদেরকে আমরা মনোনয়ন দিব না। শুক্রবার দুপু‌রে ধানমন্ডির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আ‌য়ো‌জিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপ‌তি‌ত্বে এক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা সেখানে দুই সিটির ১৭২ জন কাউন্সিলর ও মেয়রদের বিষয়ে সিদ্ধান্ত নিব। সেখানে গ্রহণযোগ্য ও ক্লিন ই‌মেজ ব্য‌ক্তিদের মনোনয়ন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

ঘোষিত নতুন কমিটির বিষয়ে সেতু মন্ত্রী বলেন, নতুন কমিটিতে ১৫ জন নতুন মুখ এসেছে। কমিটি ঘোষণার পরপরই নতুন চ্যালেঞ্জ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আমাদের দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বলা হয়েছিল। সেখানে মেয়র পদে ৯ জন এবং কাউন্সিলর পদে ৪৭৪ জন মনোনয়ন ফরম তুলেছেন। গতকা‌লের (বৃহস্পতিবার) হি‌সেব ম‌তে। আর উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ৭ জন এবং কাউন্সিলর পদে ৩৩৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজকেও সারাদিন মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়ার সময় থাকবে। আজকেই শেষ দিন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চল‌বে আজ বিকেল পাঁচটা পযন্ত।


এ ক্যটাগরির আরো খবর..