× Banner
সর্বশেষ
অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর – আশা তাজুল ইসলামের ৬ সিটিতে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন যেসব বিএনপি নেতা জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই – আব্দুস সালাম নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি – মির্জা ফখরুল প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু মধুখালী মধ্য আড়পাড়া আল-আকসা জামে মসজিদের সামনে পাকা রাস্তার বেহাল দশা,ঝুঁকিতে চলাচল করছে যানবাহন ও পথচারী সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর ১৬ বছর হলেই এনআইডি দেবে – সিদ্ধান্ত ইসির বেসরকারি মাদ্রাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি -খাদ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, জিডিপিতে গ্রোথ বেড়েছে। সরকার শিক্ষার জন্য পরিবেশ তৈরি করতে বিভিন্ন উন্নয়ন করছে। স্কুলের ভবন, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হয়েছে।’- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) বদলগাছী উপজেলার বালুভরা আর বি হাইস্কুল অ্যান্ড কলেজের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলন মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বর্তমান সরকারের আমলে টাকা দিয়ে কোনও চাকরি হয় না। যোগ্যতা ও মেধায় চাকরি হয়। সরকার সোনার মানুষ দেখতে চায়। সে লক্ষ্যেই কাজ করছে। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের রক্তে রঞ্জিত লাল সবুজ পতাকাটা দিয়ে মরে যেতে চাই। সেজন্য তাদের সোনার ছেলে হিসেবে তৈরি করতে হবে।

প্রতিষ্ঠানের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দীন তরফদার এমপি, ইসরাফিল আলম এমপি, পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ও স্কুলের পৃষ্ঠপোষক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..