× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

বেগম খালেদা জিয়ার পুরনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়। বলেছেন আওয়ামী লীগের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের দেওয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার যেসব শারীরিক সমস্যার কথা বিএনপি নেতৃবৃন্দ বলছেন সেগুলো বহু পুরনো। তাঁর হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি (খালেদা জিয়া) দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বিএনপির মতো একটি দলের চেয়ারপার্সনের দায়িত্বও পালন করেছেন।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সেজন্য প্রথম থেকেই চেষ্টা করবো। আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করবো।

এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে প্রথমবারের মত চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..