× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন ও পথসভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে হাওর বাচাঁও আন্দোলনের উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচী ও পথসভা অনুষ্ঠিত হয়।

হাওর বাচাঁও আন্দোলন উপজেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আছদ্দর, আব্দুল হেকিম, বঙ্গবন্দু ফাউন্ডেশন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আজমুল আলী, একতা বালু উত্তোলন সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ব্যবসায়ী হাজী বদরুল হোসেন, ইজাজুল হক রনি, হাওর বাচাঁও আন্দোলন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ফরিদ আহমদ, সুফিয়ান খা, জমির উদ্দিন, সদস্য সুজন তালুকদার, ব্যবসায়ী জুয়েল মিয়া, বাসিত আলম, আলী আহমদ, শিক্ষক খালেদ আহমদ, শিক্ষার্থী সালমান আমিন ও আলম মেহেদী হাসান চৌধুরী আলভী প্রমূখ।

সভায় বক্তারা ১৫ ডিসেম্বরের মধ্যে পিআইসি গঠন না হওয়ায় জরুরী ভিত্তিতে গনশুনানীর মাধ্যমে পিআইসি গঠন, প্রয়োজনীয় বাঁধের তালিকা তৈরি করা ও হাওর রক্ষা বাধেঁর কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..