× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মাঝ সমুদ্রে জোর ধাক্কা, ৭০০০ যাত্রী সমেত ভেঙ্গে চুরমার জাহাজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

সমুদ্রে বেশ ধীর গতিতে ভেসে চলছিল জাহাজটি। হঠাৎ পিছন থেকে তাকে এসে ধাক্কা মারল একটি জাহাজ। ক্যারিবিয়ানে মেক্সিকান দ্বীপ কজুমেলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। একটি জাহাজকে পিছন থেকে এসে ধাক্কা মারে অপর একটি জাহাজ। যে দুটি জাহাজের মধ্যে এই দুর্ঘটনা ঘটে দুটিই বিলাসবহুল জাহাজ। ধাক্কা মারার সময়কার ঘটনা ক্যামেরাবন্দি করেন এক যাত্রী। এরপরেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ধাক্কা মারার মুহূর্তে দুটি জাহাজের ধাক্কায় বিকট শব্দ হয়। বিকট শব্দে চমকে ওঠেন সকল যাত্রীরা। ওই মুহূর্তে জাহাজে প্রায় ৭০০০ ব্যক্তি ছিলেন, প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

যদি পেছনের জাহাজটি ধাক্কা মারার পরেও না থেমে সামনের দিকে অগ্রসর হত। তাহলে বড় বিপদ ঘটতে পারত। পাশাপাশি, প্রাণহানির আশঙ্কাও ছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জাহাজ দুটি ধাক্কার পরেই থেমে যায় পিছনের জাহাজটি। তাতে সামনের জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বটে, কিন্তু আরও বড় বিপদের হাত থেকে রক্ষা মেলে।


এ ক্যটাগরির আরো খবর..