× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

নড়াইলে একশত মতুয়া দল নিয়ে মহাসম্মেলন অনুষ্ঠিত

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলের ব্রাহ্মণ পাটনা গ্রামে দু’দিনব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার প্রায় একশত মতুয়া দলের অংশগ্রহণে ১৭তম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণ পাটনা হরি মন্দির কমিটির আয়োজনে অধিবাস, ধর্মালোচনা ও কীর্তনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মতুয়াচার্য্য শ্রী শ্রী হিমাংশুপতি ঠাকুর।

দি নিউজের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, নড়াইলের জয়পুর তারক গোসাই এর উত্তরসূরী শ্রী পরিক্ষীত গোঁসাইয়ের সভাপতিত্বে ও বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াইলের নড়াগাতী থানা শাখার সভাপতি শ্রী গোপাল চন্দ্র রায়ের পরিচালনায় মতুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সহ-সভাপতি শ্রীধাম ওড়াকান্দির মতুয়াচার্য্য শ্রী দেব্রত ঠাকুর, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শেখ তরিকুল আলম মন্নু প্রমুখ।

ধর্মীয় আলোচনায় অংশগ্রহণ করেন নিরঞ্জন কুমার ঘোষ, নিতাই গোঁসাই, শিবপ্রসাদ দাশ, নবকৃষ্ণ বিশ্বাস, সুনীল বিশ্বাস, রতœা বিশ্বাস, দেবব্রত চৌধুরী দেবু, কমল সরকার, সুবোল চন্দ্র রায়, তপন মজুমদার, শ্যামল কুমার রায়, পলাশ ঘোষ, নির্মল বিশ্বাস, বিজন কুমার দাশ প্রমুখ।

দ্বিতীয় দিন বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল সহ পার্শ্ববর্তী জেলা থেকে মতুয়ার দলের আগমনে সম্মেলন কেন্দ্র কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাংলাদেশ মতুয়া মহাসংঘ নড়াগাতী থানা শাখার সভাপতি শ্রী গোপাল চন্দ্র রায় জানান, নড়াইল, খুলনা সহ পার্শ্ববর্তী জেলার ৯৬টি মতুয়া দলকে আমন্ত্রণ জানানো হয়। মতুয়া দলের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দদের আগমন ঘটে। মহাসম্মেলনে আগতদের জন্য আপ্যায়ণের ব্যবস্থার পাশাপাশি কেউ অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার ব্যবস্থা করা হয়। মতুয়া মহাসম্মেলনকে ঘিরে ব্রাহ্মণ পাটনা হরিমন্দির প্রাঙ্গন মিলন মেলায় পরিণত হয়।


এ ক্যটাগরির আরো খবর..