× Banner
সর্বশেষ
ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী

সালথায় শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সম্মাননা পেলেন চেয়ারম্যান নুরুল ইসলাম

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী ও সমাজকর্মী সম্মাননা স্মারক পেলেন বল্লভদি ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল ইসলাম।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার তার নিজ কার্যালয়ে নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমান, সাংবাদিক আবু নাসের হুসাইন, মনির মোল্যা প্রমূখ।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এসময় সাংবাদিকদের বলেন, এই সম্মাননা স্মারক শিক্ষাক্ষেত্রে আমাকে কাজ করার অণুপ্রেরণা জোগাবে। আমি সব সময় চেষ্টা করি এলাকার শিক্ষার মান যাতে আরো উন্নত করা যায়। ছেলে-মেয়েরা শিক্ষিত হলেই ভাল একটি সমাজ গড়ে উঠে।


এ ক্যটাগরির আরো খবর..