× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

৭ কাস্টমস কমিশনারকে একযোগে বদলি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ কাস্টমস কমিশনার পর্যায়ের ৭ জন কর্মকর্তাকে এক সাথে বদলি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৩ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
জাতীয় বাজেট ঘোষণার চার মাস পর বিভিন্ন কাস্টমস হাউজ ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদবদল করা হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।
তবে রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর আত্ততায় এই বদলি বলে মনে করেন এনবিআর।
প্রজ্ঞাপনে চট্রগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক শফিকুল ইসলামকে ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খানকে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার হিসেবে, কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. মাহবুবুজ্জামানকে চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার হিসেবে, বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ঢাকা পশ্চিম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, চট্রগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. আজিজুর রহমানকে কুমিল্লা কাস্টমস এক্সইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে, ঢাকা-১ এর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে ঢাকা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর-মূল্য সংযোজন কর এর মহাপরিচালক হিসেবে ও জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কমিশনার একেএম মাহবুবুর রহমানকে চট্রগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এদের মধ্যে কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানের বদলির আদেশ আগামী ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..