× Banner
সর্বশেষ
মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

চাচা-ভাতিজার পালাক্রম ধর্ষণে কন্যা সন্তানের মা হলো সপ্তম শ্রেণির ছাত্রী

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

দারিদ্রতার কারণে আনছের আলীর বাসায় কাজ করতো সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। সেই সুবাদে আনছের আলী তাকে নিয়মিত ধর্ষণ করত। ধর্ষণ করার সময় একদিন তারই আপন বড় ভাই মুনসুর আলীর ছেলে শরিফুল ইসলাম ঘটনাটি দেখে ফেলে ।  ঘটনাটি লোকজনের কাছে বলে দেওয়ার ভয় দেখিয়ে  শরিফুলও মেয়েটিকে ধর্ষণ করা শুরু করে নিয়মিত। হত্যার হুমকি দিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে চাচা-ভাতিজা দিনেরপর দিন পালাক্রমে চালায় ধর্ষণলীলা। তার ফলশ্রুতিতে এক কন্যা সন্তানের মা হলেন মেয়েটি।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গিলাবাড়ি গ্রামে। মেয়েটি টাঙ্গাইলের ভূইঞাপুর উপজেলার নিকলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। রোববার বেলা সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের মাধ্যমে সে কন্যা সন্তান প্রসব করে।

এই ঘটনায় মেয়েটির বাবা বাচ্চার পিতৃপরিচয়, শিশুর দায়িত্ব,  তার মেয়ের দায়িত্ব কে নেবে সেব প্রশ্নের উত্তর ও বিচার চেয়ে কালিহাতী থানায় আনছের আলী ও শরিফুল ইসলাম এর বিরুদ্ধে মামলা করেন।

এ মামলার তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো.মনির হোসেন বলেন, স্কুলছাত্রীর বাচ্চা প্রসবের বিষয়টি একটু জটিল। তবে মামলার এক আসামি শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্কুলছাত্রীর ও শরিফুলের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রধান আসামি আনছের আলী পলাতক থাকলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..