× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

আরও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও দেওয়ার দাবি সংসদীয় কমিটির

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

আরও শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন করে এমপিও দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আজ রোববার (২৪ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক থেকে এ দাবি করা হয়। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে (২০১৯-২০২০) নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার জন্য ৮৬৫ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এ বছর এখন পর্যন্ত ১ হাজার ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। আর এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দিতে মোট ৪৫৬ কোটি ৩২ লাখ ১৮ হাজার টাকা খরচ হবে। ফলে উদ্বৃত্ত থাকছে প্রায় ৪০৮ কোটি ৬৭ লাখ ৮১ হাজার টাকা। ফলে কমিটির সদস্যরা মনে করেন, এ অবশিষ্ট অর্থ দিয়ে নতুন করে আরও কিছু যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব।

এদিকে আজকের বৈঠকে কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও মাহী বদরুদ্দোজা চৌধুরী। এছাড়াও বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তরের প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..