× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

বিসিক ও প্রিজম প্রকল্পের তিনটি প্রশিক্ষণ কর্মশালা শুরু

admin
হালনাগাদ: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯

রাজধানীতে শুরু হল বিসিক ও  ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে “বিসিকের নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ এবং কম্পিউটার স্কিল প্রশিক্ষণ “শীর্ষক ১৯ এবং ৫ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালা। রবিবার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) সাহিন আহমেদ চৌধুরী।

বুনিয়াদি প্রশিক্ষণে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। বিসিকের নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে কম্পিউটার স্কিল প্রশিক্ষণে বিসিকের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। মূলত স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেলে ব্যবহারে দক্ষতা বৃদ্ধির জন্য যৌথভাবে এ কম্পিউটার স্কিল প্রশিক্ষণ দিচ্ছে বিসিক এবং প্রিজম প্রকল্প।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মোঃ মোশ্তাক হাসান, বিসিকের প্রমোশন বিভাগের পরিচালক মোঃ খলিলুল রহমান, বিসিকের মার্কেটিং বিভাগের পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মোঃশফিকুলআলম, নাসিবের সভাপতি মির্জা নুরুল গণি শোভন ও প্রিজম প্রকল্পের লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এবং ফর দ্যা ওমেনবাই দ্যা ওমেন ফোরামে’র আয়োজনে ফেনীতে শুরু হল Training on Making Women Entrepreneur Bankable through Business & Financial Management –ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। ফেনী শহরের লোকাল ইনিশিয়েটিভ ফর ডেভলপমেন্ট এর প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে ২৫ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তাকে বিনামূল্যে ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..