“ঘুর্ণিঝড় বুলবুল” মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে । সতর্কতা সংকেত এখন ৭ রয়েছে, উপকুলীয় অঞ্চলের মানুষজন ও তাদের গবাদিপশু যেন নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে “ঘুর্ণিঝড় বুলবুল” সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে। উপকুলীয় জেলা/উপজেলায় এ বিষয়ে সতর্কতামুলক প্রচারনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় মন্ত্রনালয়ের সভাকক্ষে আয়োজিত “ঘুর্ণিঝড় বুলবুল” মোকাবিলায় আগাম সতর্কতা,করনীয় ও প্রস্তুতি বিষয়ক এক সভাশেষে আয়োজিত সাংবাদিকদের ব্রীফিংয়ে এসব কথা বলেন।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অবঃ) তাজুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল এবং সংশ্লিষ্ট অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে উপকুলীয় ৭টি জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়খালী, ভোলা এবং পিরোজপুরে ২ হাজার করে মোট ১৪ হাজার শুকনো খাবারের প্যাকেট এবং নগদ ১০ লক্ষ করে মোট ৭০ লক্ষ টাকা, ২শত মেঃটন করে ১৪শত মেঃটন চাল এবং নোয়াখালী,লক্ষ্মিপুর,ফেনী,চাঁদপুর,চট্টগ্রাম ও কক্সবাজারে ৫ লক্ষ করে মোট ৩০ লক্ষ টাকা,১শত মেঃটন করে মোট ৬শত মেঃটন চাল বরাদ্দ দেয়া হয়েছে । চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ দেয়া হবে ।
প্রতিমন্ত্রী আরো জানান,দুর্যোগ প্রবণ জেলাসমুহের মানুষজনকে সরকার কর্তৃক প্রদত্ত “পারিবারিক সাইলো”– তে প্রয়োজনীয় খাবার ও দ্রব্যাদি সংরক্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।