× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

দেশের শ্রেষ্ট সমবায়ীর স্বর্ণপদক প্রাপ্ত কালীগঞ্জের গোলাম রসুলকে সংবর্ধনা

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:  দেশের মধ্যে একমাত্র শ্রেষ্ট সমবায়ী সংগঠক হিসাবে স্বর্ণপদক প্রাপ্ত ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকল সমবায় সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মোবারকগঞ্জ চিনিকল, শ্রমিক ইউনিয়ন ও সমবায় সমিতির পক্ষ থেকে বিরল কৃতিত্বের জন্য তাকে সংবর্ধনা প্রদান করে।

সোমবার সকালে মোচিকের ট্রেনিং সেন্টারে অনুষ্টিত এ সংবর্ধনা সভাতে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এম পি আনোয়ারুল আজিম আনার।

এমপি আনার তার ভাষনে বলেন, অত্র মিলের সমবায় সমিতিটির দক্ষ পরিচালনায় আজ রাষ্টিয়ভাবে গোলাম রসুল স্বর্ণপদকে ভ’ষিত হয়েছেন। তার এ পুরস্কার অত্র চিনিকলের জন্য এক বিরল সন্মাম বয়ে এনেছে। তাই দেশের মধ্যে একমাত্র শ্রেষ্ট সমবায়ীর স্বর্ণপদক পুরস্কার পাওয়ায় গোলাম রসুলকে তিনি ধন্যবাদ জানান।

মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন, মিলের কৃষি ব্যাবস্থাপক গোলাম কবির, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হক লিটন, শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ প্রমুখ। শেষে অত্র মিলের শ্রমিক ইউনিয়ন ও সমবায় সমিটির পক্ষ থেকে গোলাম রসুলকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

উল্লেখ্য গোলাম রসুল এবারে শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক হিসাবে ২০১৮ স্বর্ণপদক লাভ করেছেন। শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবসে ঢাকা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্টানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এ পদক গ্রহন করেন।

এ অনুষ্ঠানে সারাদেশের ১ লক্ষ ৭৪ হাজার সমবায় প্রতিষ্ঠান ও ১ কোটি ৯০ লাখ সমবায়ীর মধ্যে এ বছর ৯ টি সমবায়ী প্রতিষ্ঠান ও একমাত্র সমবায়ের সংগঠক হিসেবে বিশেষ অবদান রাখায় গোলাম রসুলকে স্বর্ণপদক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..