× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

বাংলাদেশ ইউনানী মেডিকেল  এসোসিয়েশন  কুড়িগ্রাম জেলা কমিটি গঠন 

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: রেজিস্টার্ড ইউনানী চিকিৎসকদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের (বিইউএমএ) কুড়িগ্রাম জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় কুড়িগ্রাম জেলা পরিষদের হল রুমে সাধারণ সভা শেষে ১৯ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি করা হয়েছে হাকীম এস.এম. ইসমাইল হোসেন আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাকীম মোঃ সোলায়মান হোসেন,সহ: সভাপতি হাকীম বেলাল হুসাইন যুগ্ম সাধারন  সম্পাদক হাকীম আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক হাকীম সুজন সরকার, প্রচার সম্পাদক হাকীম মিজানুর রহমান, দপ্তর সম্পাদ হাকীম সবুজ মিয়া, মহিলা বিষয় সম্পাদক অনামিকা সরকার। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব হাকীম আ.খ মাহাবুবুর রহমান সাকী।
বিশেষ অতিথি ছিলেন ডাঃ আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও বাংলাদেশ ইউনানী-আয়ুর্বেদিক বোর্ডের সদস্য ও বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর ভাইস চেয়ারম্যান হাকীম আলহাজ মোঃ মোখছেদুল আলম। নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটিকে  ৩ বছরের জন্য চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন এর নবগঠিত কুড়িগ্রাম জেলা কমিটির চুড়ান্ত অনুমোদন দেয়ায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব সহ অন্যান্য কর্মকর্তাদের প্রতি কুড়িগ্রাম জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..