× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

ঝিনাইদহে নাটক ‘বীরাঙ্গনার বয়ান’র ১১০ তম প্রদর্শনী অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে একক অভিয়ন ভিত্তিক নাটক ‘বীরাঙ্গনার বয়ান’র ১১০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের প্রান্তিক শিশু পল্লীতে এ নাটকের প্রদর্শনী করা হয়। ঢাকার শব্দ নাট্যচর্চ কেন্দ্রের পরিচালক রওশন জান্নাত রুশনী তার নিজের রচিত এ নাটক প্রদর্শণ করেন। এতে উঠে এসেছে ৭১’র মুক্তিযুদ্ধ, পাক-বাহিনী ও রাজাকারদের বর্বরতা ও একজন বীরাঙ্গনার চাওয়া।
নাটক প্রদর্শণ শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক, প্রান্তিক শিশু পল্লীর সভাপতি খোন্দকার হাফিজ ফারুক, নাট্যজন রওশন জান্নাত রুশনী, খোরশেদ আলম, ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুস আলম, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, নাট্যকর্মী মনোয়ার হোসেন, সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..