× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

সৌদির হুমকিতে কুয়ালালামপুরের সম্মেলনে অংশ না নিতে বাধ্য হয়েছে পাকিস্তান

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

   কুয়ালালামপুরে সম্মেলন অংশ না দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। সৌদি আরবের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে কুয়ালালামপুরে ইসলামী সম্মেলনে অংশ নেয় নি পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ মন্তব্য করেছেন। শুক্রবারে ডেইলি সাবাহ’র বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ডন।

তবে কুয়ালালামপুরে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অংশ না নেয়া সম্পর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথির বলেছেন, এটা তার (ইমরান খান) পছন্দ। আমরা তাকে জোর করতে পারি না। ইসলামে কোন বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, হয়ত ব্যক্তিগত কোন কারণে তিনি আসতে পারছেন না।

কুয়ালালামপুরের গত বুধবার থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী সম্মেলনে ৫২ টি দেশের ৪০০ মুসলিম নেতা, বুদ্ধিজীবীরা উপস্থিত আছেন। তবে এতে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয় নি বলে খবরে বলা হয়।


এ ক্যটাগরির আরো খবর..