× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

নীতিমালা মেনে চললে বাকি প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত করা হবে -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

যাদেরকে এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে।’ সরকারি নীতিমালা ও নির্দেশনা মেনে চললে যারা এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হতে পারেননি, তাদেরকেও এমপিওভুক্ত করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবনে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি, মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান দাখিল ৩৫৭টি, আলিম ১২৮টি, ফাজিল ৪২টি, কামিল ২৯টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ এবং এইচএসসি (বিএম) ২৮৩টি।

শেখ হাসিনা বলেন, যাদের এমপিও করে দিয়েছি তাদের নীতিমালাগুলো আগামীতেও পূরণ করতে হবে। না হলে এমপিওভুক্তি বাতিল করা হবে। এমপিও করে দিলাম, বেতন পাচ্ছি বলে শিক্ষার মান কমে যাবে তা হবে না। এ সুযোগ অব্যাহত রাখতে আপনাদের ঠিকমতো কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এমপিওভুক্ত যারা তাদের টাকা সরাসরি প্রতিষ্ঠানে চলে যেতো, সেসময় এমপিওভুক্ত শিক্ষকরা ঠিকমতো বেতন পান না, এ অভিযোগ আসতো খুব। তারপর আমরা যার যার নামে মান্থলি পেমেন্ট অর্ডার করে টাকা পাঠাতে শুরু করলাম। তখন প্রায় ৬০ হাজার ভুয়া শিক্ষক পাই।


এ ক্যটাগরির আরো খবর..