× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

ঝিনাইদহে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ২ নারী নিহত, আহত-৮

admin
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহ সদর উপজেলার লাউদিয়া নামক স্থানে ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-সদর উপজেলার গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুন (৩৫) ও অজ্ঞাত (৩৮)। আহতরা হলো- শহরের ব্যাপাড়ী পাড়ার রাজু আহম্মেদ, রিহান উদ্দিন, সাব্বির হোসেন, লাউদিয়া এলাকার রাজা মন্ডল, গড়িয়ালা গ্রামের আব্দুর রহিম, মনছুর আলী, শহরের কাঞ্চননগর এলাকার আবির হোসেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে একটি মাহেন্দ্র বিষয়খালী বাজারে যাচ্ছিল। পথে লাউদিয়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কায়। এতে ট্রাক ও মাহেন্দ্র রাস্তার পাশের পুকুরে মধ্যে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হয় পুকুরের পাড়ে থাকা একটি দোকানের দোকানীসহ আরও ৯ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আরও একজন নারীকে মৃত ঘোষনা করে। পরে তাদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকের চালকের আসনে থাকা হেলপার সাগর হোসেনকে।


এ ক্যটাগরির আরো খবর..