× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

পুকুর দুর্নীতির বিষয়ে সাক্ষাৎকার দেয়ায় প্রকাশ্যে দিনের আলোয় মেরে আহত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিম গাইবান্ধা জেলায় একটা অনুসন্ধান চালিয়েছিল। সেখানে মহিমাগন্জ মৎস্যজীবি সমিতির সভাপতি শম্ভু মাঝি পুকুর দুর্নীতির বিষয়ে সাক্ষাৎকার দেয়। তার ফলে জন্য যে এমন মধ্যযুগীয় কায়দায় মার ও অত্যাচার অপেক্ষা করে রয়েছে সেটা সে স্বপ্নেও ভাবেনি।

আজ শনিবার সকাল ১১ টার দিকে শম্ভুর নিজ বাড়ী থেকে শাহীন মিয়ার লোকজন তাকে ডেকে নিয়ে যায়। মিডিয়ার সামনে মুখ খোলায়  কোচাশহর বাজারে শাহীন মিয়া ও তার  দলবল বেধড়ক মারধর করে তাকে। একটা পর্যায়ে তিনি সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে অসাড় হয়ে গেলে শাহিনের গুণ্ডারা তাকে ছেড়ে দিয়। আহত অচৈতন্য শম্ভু মাঝিকে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে কিছুতা সুস্থ করে।

লুকিয়ে টেন্ডার নিয়ে শাহীন অল্প দামের লিজ চড়া দামে দিয়ে অসাধু উপায়ে ব্যবসা করছে। যারা নিম্ন মৎস্যজীবী তাদের সংসার চালানো দায়। শম্ভু মাঝি ও তার বাড়ির লোকজনেরা বলে সত্যি কথা বললে ভাত নেই বাংলাদেশে। প্রশাসন এসব চোখে দেখে না। কোথায় কোন আব্রার মরল তার প্রত্যক্ষ দর্শীকে না ধরে পিছনে কোথায় কে কোনভাবে যুক্ত ছিল তাদের খুঁজে খুঁজে ধরে। অথচ এই পাশবিক অত্যাচার চোখে দেখে না।

তার পরিবার আরো বলে, আমরা শাহীন মিয়া সহ এই অপরাধী চক্রের সকলের সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এধরনের পৈশাচিক নির্যাতন কোনভাবেই মেনে নেওয়া যায়না। মৎস্যজীবি সমিতির সভাপতিকে যদি এভাবে প্রকাশ্যে মারধোর করে তাহলে সাধারন মানুষকে এরা কি করতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..