× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মুজিববর্ষ পালনে প্রণয়ন করা হবে আন্তর্জাতিক বর্ষপঞ্জি -পররাষ্ট্রমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

আন্তর্জাতিক অঙ্গনে মুজিববর্ষ পালনের জন্য একটি আন্তর্জাতিক বর্ষপঞ্জি প্রকাশের কাজ চলমান আছে।  বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গঠিত আন্তর্জাতিক কর্মসূচি ও যোগাযোগ উপকমিটির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জন্মশতবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চিত্রকর্ম, প্রামাণ্য চিত্র, শর্টফিল্ম প্রদশনী-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতার সংগ্রামী কর্মজীবন ও আদর্শ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

সভায় জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আন্তর্জাতিক উপকমিটির বিভিন্ন কর্মসূচি এবং বাংলাদেশের বৈদেশিক মিশনসমূহের মাধ্যমে যেসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কর্নেল (অব.) ফারুক খান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মোঃ শহীদুল হক, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এম জমির ও চিত্রশিল্পী হাসেম খান-সহ কমিটির সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..