× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

admin
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি : ১৩-১০-১৯:   ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকিহ্রাস করি’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড নিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ত্রান ও পূনর্বাসন (চ:দা:) কর্মকর্তা খাইরুল আনামের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল প্রমুখ।

আগুন থেকে শিক্ষার্থীদের সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে দুপুর সাড়ে ১২টায় খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা অগ্নিকান্ডের মহড়া প্রদর্শন করে।


এ ক্যটাগরির আরো খবর..