× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বৃষ্টি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

বৃষ্টি
সুদীপ চন্দ্র হালদার

ওহে বৃষ্টি, তুমি কি মেঘের কলরব আর উচ্ছ্বসিত
গর্জনে কম্পিত-চমকিত হৃদয়ের সান্ত্বনাবানী;
ওহে বৃষ্টি, তুমি কি মেঘের দু’চোখ ভরা ক্রন্দন,
আর বিরহী হৃদয়ের মিলনের স্বপ্নজাল বুনন।

ওহে বৃষ্টি, তুমি কি গরিমাহীন বৃক্ষের স্নানের স্নিগ্ধতা,
আর গুপ্ত প্রেমিকের সুপ্ত হৃদয়ের ব্যক্ত প্রাঞ্জলতা;
ওহে বৃষ্টি, তুমি কি বেলি টগরের নৃত্যময় আনন্দ,
আর উথাল পাতাল হাওয়ায় ডালের তান্ডবনৃত্য।

ওহে বৃষ্টি, তুমি কি টিনের চালের নিক্কণ পদধ্বনি,
আর আমার আলসে শরীরের ঘুমের আকুলিবিকুলি;
ওহে বৃষ্টি, তুমি কি উদাসী ঝাউবনের প্রাণসঞ্চারী রসধারা,
আর আমার শিয়াল মামার আহ্লাদিত চিৎকার।

ওহে বৃষ্টি, তুমি কি উঁচুতলার উঁচু মানুষের বিনোদন,
আর রিকশাওয়ালা ভাইটির হৃদয় বিদারী ক্রন্দন;
ওহে বৃষ্টি, তুমি কি বৃষ্টি ভেজা সুন্দরী ললনার রোমাঞ্চ,
আর আমার গার্মেন্টস কর্মী বোনের কামিজ ভেজার উদ্বেগ।

ওহে বৃষ্টি, তুমি রিফাত-নুসরাতের মায়ের ক্রন্দন,
আর পাপাত্মাকে পরিশুদ্ধ করার শুদ্ধ-সিগ্ধ বারিধারা;
ওহে বৃষ্টি, তুমি কি গুজবে ঢেলে দেয়া ঠান্ডা পানি,
আর আলোকিত হৃদয়ের এগিয়ে যাওয়ার আশারবানী।

ওহে বৃষ্টি, তুমি কি প্রকৃতির অনাচার লব্ধ কান্না,
আর প্রতারিত ষোড়শীর ব্যথাতুর হৃদয়ের ব্যথী;
ওহে বৃষ্টি, তুমি কি মৌলবাদের নিপাত যাওয়ার ধ্বনি,
আর মানবিকতা ও সম্প্রীতির স্নিগ্ধময়ী বানী।

ওহে বৃষ্টি, বাজ পাখি যে তোমায় করে উপেক্ষা,
উড়াল সে দেয় মেঘ মালার ওপর হয়ে আত্মহারা;
ওহে বৃষ্টি,কাক যে করে কান্না নারকেল ডালে লুকিয়ে একা,
তবে কি তুমি এপিজে কালামের শক্তির প্রতি শক্তির সম্মান।

ইমেইলঃsudipnipan@yahoo.com


এ ক্যটাগরির আরো খবর..