× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

কুড়িগ্রামে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে সেমিনার অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

কুড়িগ্রাম প্রতিনিধি : পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিতে ঢাকাসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত ৪৬জন শিক্ষার্থী সদর উপজেলার ৬টি কলেজের ৪ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে সেমিনার আয়োজন করেছে।

আজ বুধবার দুপুরে শহরের টাউনহল মিলনায়তনে রোড টু হাই স্ট্যাডি এন্ড ক্যারিয়ার ইন্সট্রাকশন এর ব্যনারে আয়োজিত সেমিনারটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়ামীন, জামালপুরের সিনিয়র তথ্য অফিসার খন্দকার নুরন্নবী বাবলা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, শিক্ষার্থীদের সংগঠন জলেশ্বরীর আহবায়ক আবু সাইদ ইসিয়াম, সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।

সেমিনারে ঢাকাসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত কুড়িগ্রাম সদরের ৪৬জন শিক্ষার্থী জেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করতে ‘জলেশ্বরী’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই জলেশ্বরী ও জেলা প্রশাসকের প্রত্যক্ষ উদ্যোগে কুড়িগ্রাম শহরের ৬টি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪ শতাধিক শিক্ষার্থীদেরকে নিয়ে সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্ততি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও পিছিয়ে পরা কুড়িগ্রামকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শমূলক বার্তা আদান- প্রদান করা হয়।

পরে উপস্থিত শিক্ষার্থীদেরকে নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..