× Banner
সর্বশেষ
আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক

সৌদি আরবে পর্যটন ভিসা চালুর দশদিনেই ২৪ হাজার পর্যটক

admin
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

সৌদি আরব তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর পর্যটন ভিসা চালু করে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ৪৯টি দেশের মানুষকে সৌদি কর্তৃপক্ষ পর্যটন ভিসা দেবে বলে জানা যায়।

মঙ্গলবার সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরের তথ্য অনুযায়ী ভিসা চালুর দশদিনের মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ২৪ হাজার পর্যটক। পাকিস্তানের গণমাধ্যম ডনের।

অত্যধিক রক্ষণশীল ইসলামী রাষ্ট্র সৌদি আরবে ২৭ সেপ্টেম্বরের আগে শুধু হজ ও ওমরাহ পালনকারী, বিদেশি শ্রমিকরাই প্রবেশ করতে পারত। তবে সম্প্রতি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে দর্শক হিসেবেও দেশটিতে প্রবেশ করেছে অনেকেই।

বিদেশি পর্যটকদেরকে উৎসাহিত করতে কর্তৃপক্ষ রোববার ঘোষণা করে, অবিবাহিত বিদেশি পুরুষ ও নারীরা একই রুমে থাকতে ও পারবে।  তেলের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হিসেবে সৌদি আরবকে গড়ে তুলতে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পর্যটন ভিসা চালু করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..