× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

আওয়ামীলীগ ‘বাংলাদেশকে’ অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বের বুকে স্থাপন করেছে

admin
হালনাগাদ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোর-১(শার্শা) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। এখানে ধর্ম যার যার উৎসব সবার। এই চেতনা নিয়েই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। যা জামায়াত-বিএনপি কখনো মেনে নিতে পারেনি। বলেন আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ।
সেজন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বারংবার এদেশের হিন্দু, বৈদ্ধ-খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে আঘাত হেনেছে। সেখানে আওয়ামীলীগ পূণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বের বুকে নজীর স্থাপন করেছে। যা সমগ্র বিশ্বে বিরল। রবিবার বেলা ৩টা থেকে মুষলধারার বৃষ্টিকে উপক্ষো করে শার্শা উপজেলার উত্তর এলাকার সকল শারদীয় দূর্গা পূজার মন্ডপ পরিদর্শণ, সোনাতন ধর্মাবলম্বীদের সাথে কূশলাদী বিনিময় ও সার্বজনীন শারদীয় দূর্গাৎসবের আনন্দ ভাগাভাগি শেষে সকল পূজা মন্ডপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এসকল শারদীয় মন্ডপে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র্র নির্মাণের জন্য স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর “বাংলাদেশকে  ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি করেছেন কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সবাই মিলে মিশে যার যার ধর্ম তার তার কাছে রেখে পালন করছি আর উৎসবকে ভাগাভাগি করছি অসাম্প্রদায়িক চেতনায়।
এসময় তিনি আরো বলেন, বছর ঘুরে দেবী দূর্গা আসেন সকল অপশক্তিকে বিনাশ করতে। তাই, দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আযাদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীল কমল সিংহ, সুকুমার দেবনাথ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..