× Banner
সর্বশেষ
ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

যশোরের বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত  থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ অক্টোবর) সকাল ৮ টার সময় অভিযান চালিয়ে  বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে।
আটক সাফিয়া বেনাপোল পোর্ট থানাধীন দীঘিরপাড় গ্রামের আবু বক্কর বাক্কার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, এসআই পিন্টু লাল দাস সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় দীঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ সাফিয়াকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..