× Banner
সর্বশেষ
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

উচ্ছ্বসিত স্টিভেন্স

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের প্রথম দুই আসরে পারিশ্রমিক নিয়ে স্টিভেন্সের তিক্ত অভিজ্ঞতা থাকলেও তৃতীয় আসরে হাসিমুখে ফিরে যাচ্ছেন।

প্রথম দুই আসরে মূল পারিশ্রমিক পাননি স্টিভেন্স। ‘জোড়াতালি’ দিয়ে বিসিবি দেশি ও বিদেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছে। তবে এবার সে রকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন নি স্টিভেন্স। নির্দিষ্ট সময়ের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্টিভেন্সকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিয়েছে। তাতেই বেশ উচ্ছ্বসিত এই ইংলিশ অলরাউন্ডার।

পারিশ্রমিক পেয়ে উচ্ছ্বসিত স্টিভেন্স বলেন, ‘কুমিল্লা বেশ পেশাদারিত্ব দেখিয়েছে। ক্রিকেটারদের দেখভালও করেছে পুরো কৃতিত্বের সঙ্গে। সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলাই হয়নি এবার। পুরো পারিশ্রমিক এর মধ্যে পেয়েছি। কথা ছিল টুর্নামেন্টের পর ২৫% পারিশ্রমিক পাব। কিন্তু আমি পুরো অর্থই পেয়ে গিয়েছি। আমার মনে হয় দলের প্রত্যেকেই পুরোটা পেয়ে গেছে।’

এবার বিপিএল গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০ ভাগ পারিশ্রমিক ক্রিকেটারকে দিয়ে দিতে হত। টুর্নামেন্টের মাঝপথে আরো ২৫ ভাগ। টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাস পর কোনো পারিশ্রমিক বকেয়া থাকবে না। সে হিসেবে আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক প্রদানের সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

সেক্ষেত্রে তারা টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্রিকেটারদের পূর্ণ পারিশ্রমিক প্রদান করে বিপিএলকে সম্মানিত করেছে। জানা গেছে বিপিএলের আরেক দল চিটাগং ভাইকিংসও এরই মধ্যে ক্রিকেটারদের সকল পারিশ্রমিক দিয়ে দিয়েছে। একই পথে আছে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বুলস ও রংপুর রাইডার্সও।

সিলেট সুপারস্টার্সের সম্পর্কে অভিযোগ উঠলেও তারা সময়ের মধ্যে টাকা পরিশোধের নিশ্চয়তা দিয়েছে। তারা পরিশোধ করতে ব্যর্থ হলে বিসিবির কাছে থাকা পাঁচ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ভাঙিয়ে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদান করবে।

এদিকে ড্যারেন স্টিভেন্স জানিয়েছেন, ২০১৩ সালের বিপিএল থেকে এখনো ১৩ হাজার ডলার তিনি পাবেন। তার ভাষ্য, ‘এটা খুব হতাশাজনক। ২০১৩ সালের বিপিএলের পারিশ্রমিক বিসিবি প্রদান করেছে। কিন্তু এখনো ১৩ হাজার ডলার বকেয়া আছে। আমি যখনই মিরপুর গিয়েছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করছি আমি সময়মত অর্থ পেয়ে যাব।’


এ ক্যটাগরির আরো খবর..