× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ইলিশ প্রজনন মৌসুমে ভোলায় ৮৮১১১ জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ

Kishori
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ইলিশের প্রজনন মৌসুমে ভোলায় ৮৮ হাজার ১১১ জন জেলের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার।

মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় আগামী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন নিষিদ্ধ করা হয়েছে। তাই এই সময়ে জেলেদের খাদ্য চাহিদা পূরণ করতে জেলায় ১ হাজার ৭০০ দশমিক ২২ মেট্রিকটন ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়া হয়েছে।

আগামী ৯ অক্টোবরের আগেই এসব চাল জেলেদের মাঝে বিতরণ শুরু করা হবে এবং ১৫ অক্টোবরের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলেরা সাধারণত মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। যেহেতু সামনের ২২দিন তারা নদীতে ইলিশসহ কোনো মাছই ধরতে পারবেনা। তাই সরকার তাদের জন্য চালের ব্যবস্থা করেছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এ সময়ে ইলিশ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

তিনি আরো জানান, আইন অমান্যকারীর কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত সশ্রম কারাদ- অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে-দণ্ডিত হবেন। এছাড়া সকল ধৃত মাছ ও মাছ ধরার উপকরণ বাজেয়াপ্ত করা হবে। তাই ইলিশের বংশ বৃদ্ধিতে সকলকে সহায়তা করার আহবান জানান তিনি।

এদিকে মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করতে জেলার ৭ উপজেলায় মৎস্য দফতরের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। জেলেদের অবগত করার জন্য জেলে পল্লী, মাছ ঘাট, মৎস্য আড়ৎ ও বাজারগুলোতে সচেতনতামূলক সভা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..