× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

দাম কমছে না সবজির, মাছের বাজারও ঊর্ধ্বমুখী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর কাঁচাবাজারে এখনও পর্যাপ্ত সরবরাহ নেই শীতকালীন সবজির। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় এখনও দাম কমছে না এ সব সবজির। অন্যদিকে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। মাছের সরবরাহ কম থাকার কারণেই দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

পৌষের শুরুতেও রাজধানীর কাঁচাবাজারে যথেষ্ট সরবরাহ নেই শীতকালীন সবজির। বিক্রেতারা বলছেন, সরবরাহ যথেষ্ট না থাকায় এই সময়ে শীতের সবজির দর যতটা কমা দরকার সে তুলনায় কমছে না।

আর অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের রাজধানীর কাঁচাবাজারে দরদাম একটু বেশি থাকে বলেই অভিযোগ ক্রেতাদের। এদিকে, শীতের মৌসুমে মাছের সরবরাহ কিছুটা কম থাকে এই অজুহাতে বাজারে বেড়ে গেছে সব ধরনের মাছের দর। আর এই বাড়তি দামে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের।

বাজারে ব্রয়লার মুরগী প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা, খাসির মাংস ৫৫০ থেকে ৬০০ আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৩৮০ টাকা কেজি দরে।


এ ক্যটাগরির আরো খবর..