× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

ঝুঁকি নিয়ে চলছে পারাপার, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কুটিচন্দ্রখানা আজীর- জোল এলাকার নীলকোমল নদীর উপর প্রায় ২৫ বছরের পুরাতন ব্রিজটি টপ স্লাব বীম নীচে ভেঙ্গে যাওয়ার উপক্রম। সেই সঙ্গে ছাদ স্লাব গর্ত হয়েছে এবং এক পাশে পুরো র‌্যালিং ভেঙে যাওয়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে ব্রিজটি। যেকোন সময় বড় ধরণের দুঘর্টনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে। প্রতিদিনেই প্রয়োজনের তাগিদে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার হাবিব পুর, কামালপুর,বটতলা, জেলেপাড়া, আবাসন ও ফুলসাগড়সহ শতশত মানুষ জীবনের ঝঁকি নিয়ে র‌্যালিং বিহীন ও পাটাতন ধসে যাওয়া সরু ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে। যেন দেখার কেউ নেই।
অাজ সোমবার  সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ২৫ বছর আগে এলজিইডি ফুলবাড়ী উপজেলা থেকে নির্মাণ করেছে। উপজেলার ফুলবাড়ী সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত প্রায় ১২০ ফিট লম্বা র‌্যালিংবিহীন এই ব্রিজটি। সেই সঙ্গে প্রতিদিনেই এলাকাবাসীসহ বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৬০ – ৭০ জন কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে ব্রিজ দিয়ে স্কুল-কলেজে যাওয়া আসা করে। যেকোন সময় ওই ব্রিজ দিয়ে চলাচলে শিক্ষার্থীসহ অনেক পথচারীর দুর্ঘটানার আশঙ্কা করছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই এই ব্রিজ দিয়ে বাইসাইকেল, মোটরবাইক ও অটোরিকশা নিয়ে সব সময় যাতায়াত করে এলাকাবাসীসহ দূর-দূরান্তের অনেকেই।
বছরের পর বছর ধরে শিক্ষর্থীসহ এলাকার হাজারও মানুষ র‌্যালিংবিহীন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা নতুন করে ব্রিজ নির্মাণসহ প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাঁকা করণের দাবি জানিয়েছেন।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া কামলপুর এলাকার কলেজছাত্র সুজন মিয়া, নজরুল ইসলাম, জুম্মন, জাকির হোসেন, বেলাল, জোলেখা বেগম ও হাবিবুর রহমান জানান, প্রতিদিনেই র‌্যালিং বিহীন ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ব্রিজটি অনেক পুরাতন এক পাশে র‌্যালিং নেই। সেই সাথে পাটাতন ধসে যাচ্ছে। ভয়ে ভয়ে এই ব্রিজ দিয়ে পারাপার করতে হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃকপক্ষের কাছে দ্রুত নতুন ব্রিজ নির্মাণসহ ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাঁকা করার দাবি জানাচ্ছি।


এ ক্যটাগরির আরো খবর..