× Banner
সর্বশেষ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ডিসিদের নির্দেশ বিমান মন্ত্রীর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের সার্বিক কাজ অনুসন্ধানে কমিশন চেয়ে রিট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি শার্শার অগ্রভূলাট সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া

পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু 

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা  প্রতিনিধিঃ  পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবু বক্কন রব্বানী (৪৫) নামের এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল নয় ঘটিকায় বোদা পৌসরভা সংলগ্ন এশিয়ান বাইপাস মোড়ে এ ঘটনাটি ঘটেছে। নিহত রব্বানী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি গ্রামের আব্দুল হক প্রামানিকের পুত্র। সে বোদা পৌর শহরের রাজারদিঘী এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় ভাবে বসবাস করে আসছিলেন। সে বোদায় সূচনা নামের একটি স্থানীয় এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী বড় পিলারবাহী একটি ট্রাক এশিয়ান বাইপাস সড়ক পার হওযার সময় সাইকেল আরোহীকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..