× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ধামইরহাটে চিকিৎসককে জুতা মারলেন রোগী, অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা হাসপাতালের

admin
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী কর্তৃক চিকিৎসককে জুতা ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা ও লাগাতার কর্মবিরতি ঘোষনা করেছে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সোমবার বেলা সাড়ে ১১ টায় হাসপাতালের আউটডোরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হাসপাতালের স্বাস্থ্য প্রশাসক ডা. আসাদুজ্জামান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী চিকিৎসক ধামইরহাট হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) চিকিৎসক কাজী ফজলে রাব্বী শিহাব জানান, ১৬ সেপ্টেম্বর যথারীতি হাসপাতালের বহির্বিভাগে বিভিন্ন রোগীকে উক্ত চিকিৎসক সেবা প্রদান করাকালে উত্তর চকযদু গ্রামের আবুল কাশেমের ৩ মেয়ে হাসপাতালে লাইন ছাড়াই চিকিৎসকের রুমে ঢুকে পড়ে।

এ সময় চিকিৎসক কাজী ফজলে রাব্বী শিহাব বলেন, লাইনভেঙ্গে এভাবে জোর করে প্রবেশ করা ঠিক নয়, এ কথা বলাতে রোগী জান্নাতুন বলেন, ‘আমাদের চিনেন, আমাদের পাওয়ার কত জানেন, এখনই ঔষধ লিখে দিতে হবে’ তাদের মারমুখী অবস্থান দেখে পরিবেশ স্থিতি রাখতে চিকিৎসক তাদের সমস্যার কথা জানতে চাইলে রোগী জান্নাতুন বলেন, আমাকে কৃমির ঔষধ দেন, কৃমির ঔষধ সাপ্লাই নাই বলাতে তিনি ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং এক পর্যায়ে পা থেকে জুতা খুলে চিকিৎসক কাজী ফজলে রাব্বী শিহাবকে ছুড়ে মারেন। এ সময় চিকিৎসক কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে গেলে অন্যান্য রোগীদের রোশানল থেকে বাঁচতে বিশৃঙ্খলাকারী জান্নাতুন ও তার ২ বোন পালিয়ে যায়।

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আসাদুজ্জামান সোমবার বিকেল ৩ টায় জরুরী ভিত্তিতে সকল চিকিৎসক-কর্মচারীদের নিয়ে জরুরী আলোচনায় জানান, আমরা চিকিৎসরা সেবার মন মানসিকতা নিয়ে ডাক্তারি পেশায় নিয়োজিত আছি, কিন্তু আমাদের উপর এমন নেক্কার জনক হামলা, জুতা ছুড়ে মারা আমরা বরদাস্ত করবনা, এই ঘটনায় সুরাহা ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য আউটডোরে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টার কর্মবিরতি চলমান থাকবে।

ধামইরহাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মাসুম আলী বেগ জানান, হাসপাতালে ঔষুধ সাপ্লাই নেই জন্য চিকিৎসককে বিনা অপরাধে জুতা পেটা করতে এমন নেক্কার জনক ঘটনা মেয়ে নেয়া হবেনা, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে, এবং আসামীদের দ্রুত গ্রেফতারে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..