মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোলঃ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ বাজার রাস্তা, শার্শা পলিটেকনিক কলেজের নির্মাণ কাজ ও শার্শা হইতে পান্তাপাড়া পর্যন্ত রাস্তা সংস্কার কাজের পরিদর্শন করলেন ৮৫ যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এ সংস্কার কাজের পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাহাবুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত।
এ ক্যটাগরির আরো খবর..