× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী

ভারতের রেল জংশনকে ৮ অক্টোবর উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তান জঙ্গি সংগঠনের

admin
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের হরিয়ানার রেওয়ারি রেলওয়ে জংশনকে ৮ অক্টোবর উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, করাচি থেকে হুমকি সহ একটি চিঠি পাওয়া গিয়েছে এবং মনে করা হচ্ছে এই বার্তা এসেছে জইশ প্রধান মাসুদ আজহারের তরফ থেকে।

লেফটেন্যান্ট জেনারেল এসকে সাইনি জিওসি ইন সি দক্ষিণ কম্যান্ডের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে ভারতের দক্ষিণাংশে জঙ্গি আক্রমণ হতে পারে। এরপর থেকেই স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তা বলয়ে। বাড়ানো হয়েছে নজরদারি। রেলের তরফ থেকে যথেষ্ট তৎপরতার সঙ্গে এই বিষয়ে কাজ করা হচ্ছে।

বিএসএফের তরফে জানানো হয় প্রায় ৫০ জন জইশ জঙ্গি জলপথে ভারতে হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে, এই সকল জঙ্গিদের বিশেষ ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে তাঁরা জলপথে হামলা চালাতে পারে। যা দক্ষিণ কম্যান্ডের তরফে জানানো হয়েছে।

পাকিস্তানের জইশ-ই-মহম্মদের একটি দল ভারতে জলপথে হামলা করার জন্য তাদের লোকজনকে ট্রেনিং দিচ্ছে। তবে ভারতীয় নৌবাহিনী সেই হামলা প্রতিহত করার জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন নৌবাহিনীর প্রধান আদমিরাল করমবীর সিং।


এ ক্যটাগরির আরো খবর..